চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার ও খাতুনগঞ্জে মূল্যতালিকা না থাকাসহ নানা অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -
google news follower

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, ক্রয় ভাউচার ও মূল্য তালিকা না রাখায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ৫ হাজার ও বিএম টের্ডাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে নিম্মমানের ফটকা মরিচের সাথে অপদ্রব্য মিশ্রণ করে গুঁড়া মরিচ প্রক্রিয়াজাত করার দায়ে খাতুনগঞ্জের মেসার্স আবু তাহের এন্ড সন্সকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি গত ২০ জুন সিলগালা করা হয়েছিল। আজ জরিমানা আদায় ও লিখিতভাবে মুচলেকা নেয়ার মাধ্যমে সেটি খুলে দেয়া হয়।

তিনি আরও জানান, নগরীর ওয়াসার মোড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে লাইফ কেয়ার মেডিসিন সেন্টারকে ৫ হাজার ও নুরজাহান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ