বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেফতার ২

চট্টগ্রামের বোয়ালখালীতে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

- Advertisement -

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতারকৃত সাজু চৌধুরী( ৩২) পোপাদিয়া ৯নং ওয়ার্ডের পুলিন চৌধুরীর ছেলে ও রাজু দেব (৪২) মিলন দেবের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ