কাপ্তাইয়ে ছড়ার পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ছড়ার পানিতে পড়ে মো. জিহাদ নামে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনারভাটি মসজিদ সংলগ্ন কাটা পাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। জিহাদ ওই এলাকার মো. মাহবুব আলম মাসুদের ছেলে।

- Advertisement -
google news follower

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ছেলেটি সকালে মায়ের সাথে ছড়ার পাশে খেলতে গিয়ে অজান্তে ছড়ার পানিতে পড়ে তলিয়ে যায়।

প্রচন্ড বৃষ্টি হওয়ায় ছড়ায় স্রোত ছিল। সেইসময় ছেলেটির মা খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার চেচামেচি করে লোকজন জড়ো করে। এলাকার লোকজন ছড়ার পানিতে খোঁজাখুঁজি করে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল থেকে আরো আধা কিলোমিটার দূরে তার মৃতদেহ খুজে পায়।

- Advertisement -
islamibank

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশু ছড়ার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উদ্ধর্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিনা ময়না তদন্তে দাফনের জন্য লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ