মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে সম্প্রীতি-বারমাসিয়ার ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন সুন্দরপুর

অনলাইন ডেস্ক

ফুটবলকে ঘিরে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর আয়োজনে ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

- Advertisement -

১৬টি দলের অংশগ্রহণে ফটিকছড়ির ঐতিহ্যবাহী বারমাসিয়া নালিরকুল একতা সংঘের উদ্যোগে আয়োজিত জমকালো শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

- Advertisement -
google news follower

শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনালে Boy’s Of Nazirha-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুন্দরপুর ভাই ব্রাদার্স।

টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি পর্বেই স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

- Advertisement -
islamibank

মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পুরো আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনচুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল কান্তী নন্দী ও সাংবাদিক শ্যামল নন্দী।

কোয়ার্টার ফাইনাল পর্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন বৈদ্যেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইয়াকুব শহিদ।

সেমিফাইনাল পর্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন।

ফাইনাল পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নঈম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বারমাসিয়া নালিরকুল জামে মসজিদের সহ-সভাপতি ও বারমাসিয়া নালিরকুল একতা সংঘের সভাপতি মুজিবুল আলম মুন্না।

আয়োজনে সভাপতিত্ব করেন বারমাসিয়া নালিরকুল একতা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আরমান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শুক্কুর সওদাগর, কামাল উদ্দিন, মোহাম্মদ জহুর, শাহাজান, মোঃ আজগর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় তরুণ সমাজ।

১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় Boy’s Of Nazirha-কে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে সুন্দরপুর ভাই ব্রাদার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

সুশৃঙ্খল ও সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক কমিটি, অংশগ্রহণকারী খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সবার প্রতি বারমাসিয়া নালিরকুল একতা সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। খেলাধুলাকে কেন্দ্র করে এলাকার যুবসমাজ আরও ঐক্যবদ্ধ, উজ্জীবিত ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে-এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ