হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা আফজাল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

- Advertisement -

শিহাব শাহীন বলেন, ‘‘মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎই আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন।

- Advertisement -
google news follower

নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাই আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।

নিজের জীবনের গল্পে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা।

- Advertisement -
islamibank

গেল ২৭ আগস্ট অস্ট্রেলিয়াতে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা চারদিন শুটের পর দেশে ফিরেন নির্মাতা ও তার টিম। আজ (৫ সেপ্টেম্বর) থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি শুটিং বাতিল করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ক্রাইম-থ্রিলার জনরার ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

এছাড়াও আরও অভিনয় করছেন তৌসিফ মাহবুব, খায়রুল বাসার ও অস্ট্রেলিয়ান অভিনেতা জন ক্রস প্রমুখ। ওয়েব ফিল্মটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে।

উল্লেখ্য, দেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে: লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, ষ, কারাগার ও বোধ।

এছাড়াও ক্যারিয়ারে দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ