ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু: হাসপাতালে ২৫৯৬

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঢাকার ৭জনসহ সারাদেশে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ১৭ জন।

- Advertisement -

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও দুই হাজার ৫শ ৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -
google news follower

এর মধ্যে ঢাকাতে ৬০৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৬৫৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৬২ জন মারা যান।

চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ আট হাজার ৮৮৪ জন। এর মধ্যে ঢাকাতে ৮৪ হাজার ৪৫৮ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ২৪ হাজার ৪২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৯৮ হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮০ হাজার ৬৮৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল এক লাখ ১৭ হাজার ৯০১ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ২৮৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে তিন হাজার ১২০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ছয় হাজার ১৬৩ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ