বাকলিয়ায় খালে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নগরের বাকলিয়ায় খালের পানিতে পড়ে তেহরিয়া বেগম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ নভেম্বর) দুপুর ২টায় কল্পলোক আবাসিক এলাকার ৫নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

তেহরিয়া কল্পলোক আবাসিকের মোহাম্মদ হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া জয়নিউজকে বলেন, তেহরিয়াকে পানি থেকে উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে খেলার সময় খালে পড়ে যায় তেহরিয়া। দুপুর ২টার দিকে খাল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/ফারুক/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ