কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৩

কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বারের চিংড়ি ঘেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাতদল।

- Advertisement -

গোপনে এমন সংবাদ পেয়ে শনিবার রাতে অভিযান চালায় র‍্যাব। এসময় দা, কিরিচ, ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতাররা হলেন, শের আলী (৫২), মো. নেজাম (৩২), শামসুল আলম (৪২), চলা রাখাইন (২১), মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), মোহাম্মদ সোহেল (২১), মো. শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), মো. রুবেল (২১), জুয়েল দে (২১) ও আশিক উল্লাহ (২০)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর ও জেলার বিভিন্ন এলাকায়।

আজ রবিবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

- Advertisement -
islamibank

তিনি বলেন, গতকাল রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান আবু সালাম চৌধুরী।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ