উখিয়া ক্যাম্প থেকে পালাবার সময় ধরা ৩০ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উখিয়া এলাকায় যানবাহনে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।

তিনি জানান, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে।

- Advertisement -
islamibank

অনেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। তাই আমরা বিশেষ অভিযান শুরু করেছি।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় উখিয়ার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের বলে জানিয়েছেন।

আটক রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন বলে জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ