বিয়ের দিনেই বাড়ির ছাদ থেকে পরে মারা গেছে কনে

গাজীপুরের টঙ্গীতে বিয়ের দিন বাড়ির ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

২০ বছর বয়সী সাদিয়া ঢাকার দোহার থানার আব্দুল বাশার বাচ্চুর মেয়ে। তিনি মিরপুর বাংলা কলেজের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সপরিবারে তারা টঙ্গীবাজার এলাকার সাইদ মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন।

- Advertisement -
google news follower

পরিবারের সদস্যদের বরাতে স্থানীয়রা জানান, বিকেলে বাড়িওলার বাসা থেকে চাবি নিয়ে সাততলা ভবনের ছাদে উঠে বাচ্চাদের নিয়ে খেলছিলেন সাদিয়া।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তার গায়ে হলুদ হয়। শুক্রবার রাতে তার বিয়ের কাবিন হওয়ার কথা ছিল।

- Advertisement -
islamibank

নিহতের ছোট বোন সামিয়া বলেন, ‘আপুর সাথে আমিও ছাদে ছিলাম। আপু রেলিংয়ে বসে চুল শুকাচ্ছিল। আমি আপুকে সতর্ক করে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর ছাদ থেকে পড়ে আপুর মৃত্যু হয়।

সাদিয়ার মা তাহমিনা বেগম বলেন, ‘আমার মেয়ের বিয়ে ঠিক ছিল। আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি, তাকে তারও (সাদিয়ার) পছন্দ ছিল। আমরা মেয়ের বিয়ে নিয়ে কোনো জোর জবরদস্তি করিনি।

টঙ্গী পুর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ