কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশালা, খুলনার বিদায়

অনলাইন ডেস্ক

বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতায় নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম বাহিনী। বরিশালের এই জয়ে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।

- Advertisement -

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮ উইকেটে ১৪০ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয় বরিশাল।

- Advertisement -
google news follower

১৪১ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আহমেদ শেহজাদকে হারায় বরিশাল। ৭ বলে ১ রান করেন পাক ওপেনার। তিনে নামা কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন ওপেনার তামিম ইকবাল। এ জুটির কল্যাণে জয়ের দিকে এগিয়ে যায় বরিশাল। ২৫ বলে ২৫ রানে বিদায় নেন ক্যারিবীয় অলরাউন্ডার মেয়ার্স। মুশফিককে নিয়ে ৪০ রানের আরও একটি প্রয়োজনীয় জুটি উপহার দেন তামিম।

দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বরিশাল অধিনায়ক। ফিফপি পূরণ করার পথে ৬টি চার ও ২টি ছক্কা মারেন ড্যাসিং ওপেনার। মুশফিক ২৪ বলে ১৭ রানে বিদায় নেন। ১২২ রানে তামিমকে ফেরান আন্দ্রে রাসেল। ৬৬ রান করে অধিনায়ক ফিরলে বেশ চাপে পড়ে যায় বরিশাল। কিন্তু উইকেটে এসে প্রথম বলে ছক্কা হাঁকান সৌম্য সরকার। এক ছক্কায় দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। সেই সঙ্গে নিশ্চিত হয় প্লে-অফ।

- Advertisement -
islamibank

এর আগে টস হেরে ব্যাটিং নেমে ধীরগতির শুরু পায় কুমিল্লা। টি-টোয়েন্টি ভুলে ওয়ানডে খেলেন বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ওপেনার সুনীল নারিন ১৮ বলে ১৬ এবং লিটন দাস ১২ বলে ১২ রান করেন। চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটিতে লড়াকু সংগ্রহের আভাসও দেয় কুমিল্লা। কিন্তু রানের গতিকে একই থাকে। মঈন ও হৃদয় দুজনে ২৪ ও ২৫ রানে সাজঘরে ফেরেন। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন জাকের আলি। মাত্র ১৬ বলে ২চার ও ৪ ছক্কায় ৩৮ রানের বিধ্বংসী খেলেন এই ডানহাতি ব্যাটার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ