কমেডি কুইন ভারতী হাসপাতালে ভর্তি,কি হয়েছে তার?

বিনোদন ডেস্ক :

হাসপাতালে ভর্তি করা হয়েছে কমেডি কুইন ভারতী সিংকে। কয়েক দিন ধরে তার পেটে ব্যথা হচ্ছিল। এরপর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

- Advertisement -

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত তিন দিন ধরে পেটে ব্যথা হচ্ছিল ভারতীর। প্রথমে ধারণা করেছিলেন গ্যাসের ব্যথা হচ্ছে। পরে ব্যথা আরো তীব্র হয়, যা তিনি সহ্য করতে পারছিলেন।

- Advertisement -
google news follower

বেশ কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক নিশ্চিত হন তার গলব্লাডারে পাথর হয়েছে। এরপর ভারতীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

হাসপাতাল থেকে ভারতী সিং একটি ভ্লগ ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শোয়ে কথা বলছেন ভারতী। তিনি জানান, তিনটি রাত পরিবারের সদস্যরা ঘুমাতে পারেননি। তার গলব্লাডারে পাথর হয়েছে।

- Advertisement -
islamibank

এখনো ঠিকমতো খেতে পারছেন না; খাবার খেলেই পেটে ব্যথা হয়। তার অস্ত্রোপচার করাতে হবে বলেও জানান ভারতী।

‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন ভারতী। তা ছাড়া ‘ঝলাক দিখলা যা’, ‘নাচ বালিয়ে’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে। বর্তমানে ‘ড্যান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চালনা করছেন ভারতী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ