কোতোয়ালীতে সাজা-পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

গোপন সোর্সের খবরে লোহাগাড়া থানার চুনতি এলাকা এবং কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় টিম কোতোয়ালী।

- Advertisement -
google news follower

গ্রেফতার আসামিরা হলেন, নগরীর রাজাপুকুর লেইন এলাকার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলামের ছেলে আলহাজ্ব নাছিমুল হুদা ও জামাল খান এলাকার বাসিন্দা মো. হাসিমের ছেলে মো. আসিফ হাসান।

এদের মধ্যে নাছিমুল হুদার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়েরকৃত মোট ৮টি মামলার সিআর সাজা গ্রেফতারি পরোয়ানা ছিলো এবং আসিফ হাসানের বিরুদ্ধে একটি সিআর সাজা এবং ২টি সিআর সাধারণ গ্রেফতারি পরোয়ানা ছিলো।

- Advertisement -
islamibank

আজ শুক্রবার সকালে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ও‌সি এস এম ওবায়েদুল। তিনি জানান, গ্রেপতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ