পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কানাডা

অনলাইন ডেস্ক

প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল কানাডা। তবে দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখেছে তারা। আজ পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে জেসি মার্শের দল। কোপা আমেরিকায় কানাডার ইতিহাসের প্রথম জয় এটি।

- Advertisement -

কানসাসের চিলড্রেনস পার্কে আজ বল দখলে শুরু থেকেই দাপট দেখিয়েছে কানাডা। কিন্তু গোল করতে পারেনি তারা। তবে ভালো কিছু সুযোগ তৈরি করেছিল পেরু। কানাডার গোলরক্ষক মেক্সিম ক্রিপাউয়ের দৃঢ়তায় তারাও গোল করতে পারেনি। এদিন দারুণ কিছু সেভ দিয়েছিলেন মেক্সিম। পিয়েরো কুইসপি ও গিয়ানলুকা লেপাদুলার দুর্দান্ত শট ফিরিয়ে দিয়েছেন তিনি।

- Advertisement -
google news follower

এদিন তীব্র গরমে ম্যাচের প্রথমার্ধে একজন সহকারী রেফারি অজ্ঞান হয়ে পড়েন। মাঠের পাশেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৫৯ মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাওজো। এতে ১০ জনের দলে পরিণত হয় পেরু। দারুণ সুযোগ আসে কানাডার সামনে। সেই সুযোগ হাতছাড়া করেনি দ্য রেডরা।

- Advertisement -
islamibank

৭৪ মিনিটে পেরুর জালে বল জড়িয়ে দেয় কানাডা। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত শটে নিশানা খুঁজে বের করেন জোনাথন ডেভিড।

ম্যাচের শেষদিকে দুই দারুণ আক্রমণ করে পেরু। তবে তাতে কোনো লাভ হয়নি। অবশেষে হেরেই মাঠ ছাড়তে হলো পেরুকে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ