ট্রাম্পের কারণে মার্কিন প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। বরাবরের মতো এবারও প্রথমে টুইট করে ম্যাটিসের পদত্যাগের কথা জানান ট্রাম্পই। এর পরই নিজের পদত্যাগের চিঠি হোয়াইট হাউসে পাঠিয়ে দেন জেমস ম্যাটিস।

- Advertisement -

মতের অমিল দীর্ঘদিন ধরে চললেও তা চরমে ওঠে গত বুধবার (১৯ ডিসেম্বর)। সবাইকে অন্ধকারে রেখে হঠাৎ সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আইসিস-এর সঙ্গে যুদ্ধে জয় হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও মার্কিন বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের পর্যবেক্ষণ ছিল, যুদ্ধ এখনও বাকি আছে। সিরিয়ার বিভিন্ন অংশে এখনও সক্রিয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী।

- Advertisement -
google news follower

ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু নিজের প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রকের পরামর্শ অগ্রাহ্য করেছেন, এমনটা নয়।  যেসব মিত্র দেশ সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সেনার সঙ্গে যৌথভাবে লড়াই চালাচ্ছে তাদেরকেও কিছু জানানো হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

প্রেসিডেন্ট ট্রাম্পের এভাবে কাজ করার পদ্ধতিতে আপত্তি ছিল প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের। নিজের পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘আমাদের দেশের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সবরকম চেষ্টা চালানো উচিত। সেই কাজের জন্য  মিত্রশক্তিদের সঙ্গে সঠিক বোঝাপড়া থাকা প্রয়োজন।’

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ