ছেলের ফল জালিয়াতি: পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ ওএসডি

শিক্ষা ডেস্ক :

নিজের ছেলের ফলাফল জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করাসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

তাছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

- Advertisement -
google news follower

রোববার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত পৃথক পৃথক চারটি আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে পাঠানো এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনাব নারায়ণ চন্দ্র নাথ, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, চট্টগ্রাম এর পুত্র নক্ষত্র দেব নাথ এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার (বিজ্ঞান বিভাগ; রোল ১০৮৫৫৪) ফলাফল জালিয়াতি তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

- Advertisement -
islamibank

উক্ত বিষয়ে নারায়ণ চন্দ্র নাথ, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, চট্টগ্রাম এবং এই জালিয়াতিতে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ