পূজার সাজে ভক্তদের নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা আসন্ন। ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে পূজার আমেজ।

- Advertisement -

সেই ছোঁয়া লেগেছে বিদ্যা সিনহা মিমেরও। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাই পূজার সাজে লাস্যময়ী রূপে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন মিম।

- Advertisement -
google news follower

বুধবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পূজার সাজে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ মহালয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সাদা শাড়ি। যার পাড় ও আঁচলজুড়ে লালের ছোঁয়া। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপিস্টিক সঙ্গে নাকে একটি বড় নথও পরেছেন তিনি।

- Advertisement -
islamibank

শুধু তাই নয়, গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালাও পরনে রয়েছে তার। খোলা চুল, মিষ্টি হাসি আর পদ্মফুল হাতে একেবারে দেবীর রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম।

এদিকে পূজার সাজে অভিনেত্রীর ছবিগুলো দেখে তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে তাদের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ