৫ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আবহাওয়া ডেস্ক :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

- Advertisement -

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু’দিন বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আগামী শনিবার পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে করে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, ঢাকা ফরিদপুর অঞ্চলের ঊর্ধ্বাকাশে একটা একটা ঘূর্ণিবাতাস থাকার কারণে বাংলাদেশের সবগুলো বিভাগের উপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে এর সম্ভাবনা বেশি। এজন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

এদিকে অঝোর ধারার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ