খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক :

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৩০ নভেম্বর) রাতে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা বিভাগ।

- Advertisement -
google news follower

খালিশপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিউদ্দিন কেসিসির ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদের ভাই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে।

- Advertisement -
islamibank

মামলা দুটি চলতি বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ