টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। তাই আজকের ম্যাচটি টাইগ্রেসদের জন্য মান বাঁচানোর লড়াই।

- Advertisement -

অন্যদিকে সিরিজ নিশ্চিত করা আইরিশ মেয়েরা ফুরফুরে মেজাজে মাঠে নেমেছে।

- Advertisement -
google news follower

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়।

ব্যাটিংয়ের শুরুটায় ঠান্ডা মেজাজে ছিলেন না নিগার সুলতানারা। ওপেনিংয়ে সোভানা মোস্তারিকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুরশিদা খাতুন। অপরদিকে ফিল্ডিংয়ে শক্ত অবস্থান দেখায় আয়ারল্যান্ড মেয়েরা।

- Advertisement -
islamibank

পেস আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে টাইগ্রেস শিবিরকে। দলীয় ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকারে সাজঘরে ফিরে যান মুরশিদা খাতুন।

ওয়ান ডাউনে নামেন শারমিন আখতার। পাওয়ার প্লে শেষে টাইগ্রেসদের সংগ্রহ দাড়ায় এক উইকেটে ৪৯ রান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ