চট্টগ্রামে ২৪ ঘন্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩০

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে গেল ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানা এলাকায় বিশেষ অ‌ভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্প‌তিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য নি‌শ্চিত করে সিএম‌পির জনসংযোগ শাখা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালী থানা থেকে মোঃ জোবায়ের খান প্রকাশ জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), মোঃ জসিম উদ্দিন (২৯), মোঃ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৫), মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৪), বাকলিয়া থানার আসামি হাসনাত জামান বাবু (৪২), মোঃ ইফতার হোসেন আলভি (২০), মোঃ হৃদয় (৯৯), চান্দাগাঁও থানার আসামি মোঃ সাইফুল ইসলাম (৫৬), মোঃ রমজান আলী (৫৫), মোঃ নুর (৪৮), মোঃ ইমরান হোসেন (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামি এসএম ইউসূফ লিটন (৪৮), মোঃ এনাম (৩৫), মোঃ আব্দুল জলিল রিফাত (২৫), সদরঘাট থানার আসামি রিয়াদ হোসেন (২১), পাঁচলাইশ থানার আসামি শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মোঃ মঞ্জুর আলম (৪০), হালিশহর থানার আসামি মোঃ নাজিম উদ্দিন (৪২), পাহাড়তলী থানার আসামি মোঃ ফয়সাল আক্তার চৌধুরী, আকবরশাহ থানার আসামি মোঃ শওকত মামুন (৫২), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ সোলাইমান (৩০), ডবলমুরিং মডেল থানার আসামি সেকান্দর মিয়া (৫০), মোঃ আজিম উদ্দিন (২৩), মোঃ সৌরভ চৌধুরী (২৮), খুলশী থানার আসামি মোঃ ফারুক (২৯), মোঃ আবুল কালাম (৫৮), ইপিজেড থানার আসামি মোঃ আল আমিন (১৯), কর্ণফুলী থানার আসামি নাছির উদ্দিন নাহিদ (৪০) ও চকবাজার থানার আসামি মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ