ইস্টার্ন ব্যাংকের এসি বিস্ফোরণে দুই যুবকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক দগ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মেঘা কমপ্লেক্সের ওই ব্যাংকের শাখায় এসির কম্প্রেসার মেরামতের কাজ করছিলেন টেকনিশিয়ানরা।

- Advertisement -
google news follower

এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হন তুহিন ও রাফি নামের দুজন। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, নিহত দুজন এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তারা দুজনে এসি মেরামতের কাজের জন্য ওই ব্যাংকে গিয়েছিলেন। এসি বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ