পতেঙ্গায় বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন না‌জির পাড়া এলাকায় বাবার বকাঝকা খেয়ে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে ছেলে।

- Advertisement -

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। মৃত ছেলেটির নাম রিয়াদ (১৭)। সে পতেঙ্গা থানাধীন নাজিরপাড়ার বদি মাস্টার বাড়ির ওসমানের ছেলে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

এ বিষয়ে পতেঙ্গা থানার ও‌সি শ‌ফিক জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখে প্রা‌থমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হলেও লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তা‌রিত জানা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ