পটিয়ায় ক্ষেত থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা এলাকার করলা ক্ষেত থেকে নুরুল ইসলাম (৫২) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

নিহত নুরুল ইসলাম (৫২) উত্তর ছনহরা এলাকার মৃত কবির আহমদের ছেলে। তিনি পটিয়া পৌরসদরের বাস স্টেশন এলাকার সম্রাট হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরে কাপড় ছিল না। নিহতের পরিহিত শার্ট দিয়ে পেটের ওপর বাঁধা ছিল।

- Advertisement -
islamibank

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্থানীয়দের খবরে থানা পুলিশের একটি টিম পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনার তদন্ত চলছে।’ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ