দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাংলাদেশে ইন্টারনেট সংযোগের হার বাড়ছে ধারাবাহিকভাবে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৫২ শতাংশ পরিবার ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে, যা ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি।

- Advertisement -

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অ্যাক্সেস ও ব্যবহার’ শীর্ষক ত্রৈমাসিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

- Advertisement -
google news follower

জরিপ অনুযায়ী, মাত্র তিন মাস আগেও ইন্টারনেট সংযোগের হার ছিল ৫০.৪ শতাংশ। এখন তা বেড়ে ৫২ শতাংশে পৌঁছেছে।

গ্রামীণ এলাকাগুলোতেও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সেখানে ইন্টারনেট সংযোগের হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৪৮.২ শতাংশ হয়েছে।

- Advertisement -
islamibank

শহরাঞ্চলে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৬১.৬ শতাংশ, যা আগে ছিল ৬০.২ শতাংশ।

তবে সংযোগের তুলনায় ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কম।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৪৭.২ শতাংশ, যা গত সেপ্টেম্বর মাসে ছিল ৪৫.৭ শতাংশ।

শহর ও গ্রামের মধ্যে ব্যবহারের পার্থক্য স্পষ্ট: শহরে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যেখানে গ্রামীণ এলাকায় এই হার ৩৮ শতাংশের নিচে।

জরিপে আরও দেখা গেছে, দেশের ৯৮.৭ শতাংশ পরিবারে মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে অন্তত ৭২ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে।

টেলিভিশন আছে ৬৩.৬ শতাংশ পরিবারে, কিন্তু মাত্র ৯.২ শতাংশ পরিবারের কাছে কম্পিউটার রয়েছে।

ব্যক্তি পর্যায়ে মাত্র ৯ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। অন্যদিকে ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এবং ৬৫ শতাংশ মানুষ নিজস্ব মোবাইল ফোনের মালিক।

যদিও অর্ধেকের বেশি পরিবারে ইন্টারনেট সুবিধা রয়েছে, বাস্তবে সব সদস্য সেই সুবিধা ব্যবহার করছেন না।

তবে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অধিকাংশই প্রতিদিন অন্তত একবার ইন্টারনেটে সক্রিয় থাকেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ