সাতকানিয়ায় বন্য হাতির আক্রমনে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা এলাকায় বন্য হাতির আক্রমনে শরমিন আকতার (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘ টনাটি ঘটে। নিহত শরমিন আকতার একই গ্রামের সোলতান আহমদের স্ত্রী।

- Advertisement -
google news follower

সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তার বাড়ির পশ্চিম দিকের পাহাড়ে প্রতিবেশীদের সাথে গরু চড়াতে যান শারমিন। সন্ধ্যায় সকলে ফেরার পথে বন্য হাতির একটি পালের সামনে পড়ে যায়।

এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও শরমিনকে একটি হাতি শুঁড় দিয়ে ঝাপটে ধরে। পরে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

- Advertisement -
islamibank

এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে উল্লেখ করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের পরবর্তীতে দেওয়া হবে জানান ইউএনও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ