চকবাজারে নালায় পড়ে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চকবাজার এলাকার একটি নালায় পড়ে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর ৬ মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নিখোঁজের স্থান থেকে ৫ কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকা থেকে তার নিথর দেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম।

- Advertisement -
google news follower

মৃত শিশু সেহরিশ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার বাসিন্দা মো. শহিদ ও সালমা বেগম দম্পতির সন্তান।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন শিশুটির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

এর আগে শুক্রবার রাত ৮টায় কাপাসগোলা নবাব হোটেলের পাশের নালায় অটোরিকশা থেকে পড়ে যায় মা ও দাদীসহ শিশুটি। স্থানীয় ও পথচারীরা সেহরিশের মা ও দাদিকে উদ্ধার করতে পারলেও সেহরিশ নিখোঁজ হয়।

খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের একটি টিম এবং পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন।

এদিন রাত সোয়া ১০টার দিকে স্ক্যাভেটরের সহায়তায় নালায় পড়ে যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার হলেও তন্ন তন্ন করে তল্লাশি করে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা।

এ বিষয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে
কাপাসগোলা এলাকায় হাটু পানি জমে যায়। একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়।

রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা রিকশা চালক, যাত্রী মা ও দাদীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নিখোঁজের স্থান থেকে ৫ কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকা থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ