চট্টগ্রামে নালায় পড়ে মৃত শিশুর পরিবারের পাশে নগর জামায়াত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় নালায় পড়ে মৃত শিশু সেহরিজের পরিবারকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

- Advertisement -

রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে তাদের বাসায় যান তাঁরা।

- Advertisement -
google news follower

উপস্থিত নেতৃবৃন্দ মৃত শেহরিজের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ, পাঁচলাইশ থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি তৌহিদ আজাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ