হাটহাজারীতে গ্রোসারি প্রতিষ্ঠানে ডাকাতি, সৈনিক গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে ডাকাতির ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা।

- Advertisement -
google news follower

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানের রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল।

হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সায়েম (ছোট ভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে শহিদুল ইসলাম সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

- Advertisement -
islamibank

পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন।

এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ