নেত্রকোনার কলমাকান্দা ও মদনে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষক এবং এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷
রবিবার (২৮ এপ্রিল) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের আন নূর ইসলামী একাডেমির সামনে বজ্রপাতে দিদারুল হক নামে এক শিক্ষকের মৃত্যু হয়।
দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
এদিকে আজ সোমবার সকালের দিকে মদনের তিয়োশ্রী গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে মারা যাওয়া শিক্ষক ও ছাত্রের দাফন-কাফনে আর্থিক সহায়তা করা হচ্ছে।
জেএন/পিআর




