কিশোরগঞ্জে বজ্রপাতে এক নারী ও ২ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। তাছাড়া একই জেলায় ধানের কাজ করার সময় বজ্রপাতের আঘাতে মারা গেছে এক নারী।

- Advertisement -

আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের হাওরে এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে বজ্রপাতে প্রাণহানীর ঘটনাগুলো ঘটে।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন- উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০) ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

পুলিশ জানায়, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
স্বাধীন মিয়া খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

- Advertisement -
islamibank

এদিকে, সকালে ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খলায় ধানের কাজ করছিল। তখন বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ