ক্লিক করতেই স্মার্টফোন হ্যাক, সতর্ক থাকতে হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম।

- Advertisement -

তাদের তথ্য অনুযায়ী, ‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি ম্যালওয়্যার ইতিমধ্যে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

- Advertisement -
google news follower

জানা গেছে, প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে একটি ভুয়া লিংক পাঠাচ্ছে।

সেই লিংকে ক্লিক করলে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করে।

- Advertisement -
islamibank

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ব্যবহারকারীর অজান্তেই ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করে।

ইনস্টল হওয়ার পরপরই এই ম্যালওয়্যার নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট সেবা নিষ্ক্রিয় করে দেয়, যাতে ব্যবহারকারী সহজে বিষয়টি বুঝতে না পারে।

জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও জানান, অনেক ব্যবহারকারী এখনো প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোডের ঝুঁকি সম্পর্কে সচেতন নন। ভুয়া লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড করে বড় ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়ছেন তারা।

তিনি বলেছেন, আক্রমণকারীরা নিজেদের সরকারি সংস্থা বা বিশ্বস্ত সেবাদাতাদের রূপে উপস্থাপন করে এবং হোইয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া এপিকে পাঠিয়ে থাকে। এই সামাজিক প্রকৌশল কৌশল ব্যবহার করে তারা ব্যবহারকারীদেরকে অ্যাপ ইনস্টল করাতে প্ররোচিত করে।

তিনি কিছু পরিসংখ্যানও শেয়ার করে বলেন, আক্রমণকারীদের প্যানেলে ১,৫০,০০০-এরও বেশি চুরি হওয়া মেসেজ পাওয়া গেছে এবং আড়াই কোটিরও বেশি সংক্রমিত ডিভাইসের রেকর্ড মিলেছে—যা এই ঘটনার বিশাল ব্যাপ্তিকে প্রকাশ করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ

* অপরিচিত লিংক থেকে কোনো অ্যাপ ডাউনলোড বা এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।
* সব সময় গুগল প্লে প্রোটেক্ট সক্রিয় রাখতে হবে।মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত রাখতে হবে।
* ফোনে থাকা অ্যাপগুলোর মধ্যে কোনটি খুদে বার্তা, কল লগ বা গ্যালারির তথ্য ব্যবহার করছে তা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ