ফোন নাম্বার ছাড়াই মেসেজ ও কল সুবিধা দেবে ‘এক্সচ্যাট’

অনলাইন ডেস্ক

ইলন মাস্ক এবার হাত দিলেন মেসেজিং অ্যাপ জগতে। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে নিয়ে এলেন ‘এক্সচ্যাট’—একটি প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্ম।

- Advertisement -

যা সরাসরি যুক্ত থাকবে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) সঙ্গে। মাস্কের ‘সবকিছু এক অ্যাপ’-এ পরিণত করার স্বপ্নে এটি আরও একটি বড় পদক্ষেপ।

- Advertisement -
google news follower

সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে এক্সচ্যাটে থাকছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ, এবং ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কলের সুবিধা। প্রযুক্তির দুনিয়ায় এটি যেন এক নতুন মাত্রা যোগ করল।

এই টুল বেটা ভার্সনে নির্দিষ্ট কিছু পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। এটি চার ডিজিটের পাসকোডে সুরক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট সুবিধা দিচ্ছে।

- Advertisement -
islamibank

একটি পোস্টে ইলন মাস্ক এক্সচ্যাট-কে “পুরোপুরি নতুন” অ্যাপ হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি বলেন, এক্সচ্যাট একটি নতুন স্থাপত্য বা আর্কিটেকচারে তৈরি। যা বিটকয়েন প্রোটোকল-এর মতো এনক্রিপশন ব্যবহার করছে। যদিও এই এনক্রিপশন প্রযুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এক্সচ্যাট-এর এই যাত্রা এমন সময় শুরু হলো যখন মেটা-র মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা উন্নত করছে।

হোয়াটসঅ্যাপে এই সুবিধা ইতিমধ্যে ডিফল্টভাবে চালু রয়েছে। তবে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনো তা পুরোপুরি চালু করেনি।

জানা গেছে, এক্সচ্যাট ইলন মাস্কের বড় এক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। মাস্ক চান, এক্স ধীরে ধীরে উইচ্যাটের মতো একটি মাল্টিফাংশনাল সুপার অ্যাপে পরিণত হোক—যেখানে এক প্ল্যাটফর্মেই মিলবে মেসেজিং, পেমেন্ট, মিডিয়া শেয়ারিং এমনকি ডেটিংয়ের সুবিধাও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ