Starlink (স্টারলিংক) প্রতিনিধি দল ঢাকায় কাল

নিজস্ব প্রতিবেদক

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX-এর সহযোগী প্রতিষ্ঠান Starlink-এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার-এর নেতৃত্বে প্রতিনিধি দল আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন।

- Advertisement -

প্রতিনিধিদলে আরও রয়েছেন SpaceX-এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্কবিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

- Advertisement -
google news follower

জানা গেছে, প্রতিনিধি দলটি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে Starlink-এর সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্বের সম্ভাবনা মূল্যায়ন করবেন। এ লক্ষ্যে তারা সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

এ সফরে বাংলাদেশে Starlink-এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণাও দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানোর পরিকল্পনা করছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে তারা।

- Advertisement -
islamibank

এ সফরকে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশন লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিনিধিদলটি সফরের অংশ হিসেবে আগামীকাল নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

সন্ধ্যায় তারা ঢাকার হাতিরঝিলে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সবশেষে, ১৯ জুলাই প্রতিনিধি দলটি বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ