জামায়াত একটি ‘ভণ্ড ইসলামি দল’: হেফাজতের আমির

অনলাইন ডেস্ক

জামায়াত ইসলামী বাংলাদেশকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়।

- Advertisement -

তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’

- Advertisement -
google news follower

সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা।

- Advertisement -
islamibank

বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। ’

তিনি আরও বলেন, ‘জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও বুজুর্গ আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী।

এতে আরও বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব ও আনাস সুলতানি প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ