পাথর লুটের মামলায় আসামি ২ হাজার

অনলাইন ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকার থেকে কোটি কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

- Advertisement -

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) করা মামলায় অজ্ঞাত ১,৫০০ থেকে ২,০০০ জনকে আসামি করা হয়েছে।

- Advertisement -
google news follower

বিএমডির মহাপরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভোলাগঞ্জের গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করে নিয়ে যায়।

- Advertisement -
islamibank

জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অন্তত ১,৫০০ থেকে ২,০০০ ব্যক্তি এ লুটপাটে জড়িত, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি দায়ের করা হয় এবং পাথর লুটে জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ