জিমেইলে নতুন সুবিধা

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল সেবা জিমেইলে যুক্ত হলো নতুন একটি ফিচার। এখন থেকে আপনি অনলাইনে কিছু কিনলেই তা স্বয়ংক্রিয়ভাবে জিমেইলের নতুন ‘পারচেসেস’ ট্যাবে দেখা যাবে।

- Advertisement -

গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এই ফিচারটি আপনার সকল অর্ডার এবং ডেলিভারি আপডেট এক জায়গায় এনে দেবে।

- Advertisement -
google news follower

এতে ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন কোন কোন প্যাকেজ আসছে। কোনটা এসেছে—এক নজরে সব কিছু। আর আলাদা করে রসিদ বা শিপমেন্ট আপডেট খুঁজতে হবে না।

এছাড়াও, যেসব প্যাকেজ ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি হওয়ার কথা, সেগুলো আপনার প্রাইমারি ইনবক্সের উপরে দেখা যাবে। নতুন ফিচারে আরও রয়েছে ‘সারাংশ কার্ড’, যা প্রতিটি অর্ডার ইমেইলে সংক্ষিপ্তভাবে তথ্য দেখাবে।

- Advertisement -
islamibank

এই ফিচার ধাপে ধাপে চালু হচ্ছে এবং বিশ্বের সব জিমেইল ওয়েব ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে। শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য।

এছাড়াও, জিমেইলের প্রমোশনস ক্যাটাগরিতেও আসছে নতুন আপডেট। এখন থেকে আপনি আপনার প্রোমোশনাল ইমেইলগুলো মোস্ট রিলিভেন্ট অর্থাৎ সবচেয়ে প্রাসঙ্গিক অনুযায়ী সাজাতে পারবেন। এতে করে যেসব ব্র্যান্ড ও অফার আপনার পছন্দ, সেগুলো সহজেই খুঁজে পাবেন।

গুগল আরও জানিয়েছে, ন্যাজেস নামের একটি ফিচার চালু হচ্ছে। এটি সময়োপযোগী অফার বা ডিলগুলো হাইলাইট করবে, যেন কোনও সুযোগ মিস না হয়। তবে এটি শুধু মোবাইল অ্যাপে আসছে এবং পরবর্তী কিছু সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ