পাকিস্তানে তালেবান হামলায় ১২ সেনা নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে তালেবান জঙ্গিদের অতর্কিত হামলায় অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আফগানিস্তান সীমান্তবর্তী প্রত্যন্ত বাদার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র গোলাগুলির পর শুরু হওয়া সংঘর্ষে ১২ জন সেনা ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া, হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তারা সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করারও দাবি করেছে।

- Advertisement -
islamibank

স্থানীয় বাসিন্দাদের মতে, হামলার পর কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় উড়োজাহাজ টহল দিতে দেখা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে।

পাকিস্তান অভিযোগ করে আসছে, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবান গোষ্ঠীটি আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে। ইসলামাবাদ বারবার আফগান তালেবান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করতে না দেয়। তবে আফগানিস্তান ও ভারত উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবান পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর তাদের হামলা বাড়িয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ