চট্টগ্রামে নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মিছিল থেকে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বন্দর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের বড়পুল মোড় এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হল- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, গতকাল রাতে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের দক্ষিণ পার্শ্ব থেকে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল বের করে।

- Advertisement -
islamibank

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ