এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি

অনলাইন ডেস্ক

এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

- Advertisement -

মঙ্গলবার আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়।

- Advertisement -
google news follower

এনবিআরের এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

আরেক প্রজ্ঞাপনে ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়।

- Advertisement -
islamibank

জনস্বার্থেই এ আদেশ জারি করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর মোট ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল এনবিআর। মূলত বেশ কয়েক মাস ধরেই এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নসহ সাময়িক বরখাস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ