লোহাগাড়ায় অচেনা যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় আনুমানিক ২৭ বছর বয়সী অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ বটতলী এলাকার একটি দালানের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানান, সকালে এশিয়া ব্যাংকের লোহাগাড়া শাখার পেছনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। তাদের ধারণা, গভীর রাতে এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।

- Advertisement -
islamibank

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ