নতুনব্রীজে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সিএমপি’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

সিএমপি’র নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গতকাল বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন কেআরএস কনভেনশন হলে বাকলিয়া এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

সভায় নতুনব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের গতিশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

- Advertisement -
islamibank

এসময় সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত সাংবাদিক ও স্টেকহোল্ডারদের বক্তব্য শোনেন এবং তাদের পরামর্শ গ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা যৌথভাবে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই ও নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “আমরা নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি।

এজন্য এখানে কিভাবে একটি সহনীয় ট্রাফিক ব্যবস্থা ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলো এখানে বহুমাত্রিক ও নানা ধরনের চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটাতে হবে।”

তিনি আরও বলেন—“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমাতে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নাগরিক সচেতনতা, সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ