সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু

অনলাইন ডেস্ক

সাবেক নৌপ্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৩ বছর।

- Advertisement -

শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

- Advertisement -
google news follower

সরওয়ার জাহান নিজাম স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী সদর দপ্তর মসজিদে শনিবার বাদ যোহর সরওয়ার জাহান নিজামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সামরিক মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

- Advertisement -
islamibank

সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী নিজাম ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ