নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে জ্যোতির দল

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর খেই হারিয়েছে টাইগ্রেসরা।

- Advertisement -

শুক্রবার (১১ অক্টোবর) নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

- Advertisement -
google news follower

এ দিন গুয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বোলাররা তাদের কাজটা ঠিক মতো করলেও ব্যাটাররা হয়েছেন চরমভাবে ব্যর্থ।

২২৮ রান তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৫ বলে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।

- Advertisement -
islamibank

১০০ রানের বড় হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রাবেয়া খান।

বাজে হারের ব্যাখ্যায় তিনি বলেন, ‘গত ২ ম্যাচে আমরা হেরেছি। ব্যাটিং ধসটাই আমাদের বেশি ভোগাচ্ছে। বোলিং, ফিল্ডিং দারুণ হচ্ছে। এটা ধরে রাখতে হবে। শুরুতে বেশি উইকেট হারিয়ে ফেলেছি।’

স্বীকৃত ব্যাটাররা ভালো ব্যাটিং না করলে ম্যাচ জেতা সম্ভব না জানিয়ে রাবেয়া বলেন, ‘এটা আসলে ব্যাটারদেরই জিজ্ঞেস করা উচিত।

লোয়ার অর্ডার থেকে যত ভালো স্কোরই আসুক, ওপর থেকে রান না এলে ভালো করা কঠিন। উইকেট একই ছিল। আমরা খেলতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ