সাপের বিষে নিভে গেল ইলেকট্রিক মিস্ত্রির প্রাণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষাক্ত সাপের কামড়ে মো. বাবুল (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাবুলের নিকটাত্মীয় মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে বাবুল কাজ থেকে ফিরে নিজ ঘরের বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন।

- Advertisement -
islamibank

এ সময় তাকে সাপে কাটে। তবে সাপটি দেখতে পাওয়া যায় নি। এরপর বাবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ