বাসার ফ্রিজের ভেতরেই পাওয়া গেল গৃহবধূর মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাধা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাসলিমা আক্তার।

- Advertisement -

সোমবার (১৩ অক্টোবর) রাতে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাত পনে ১২ টার দিকে কলাবাগান থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘কলাবাগান ফাস্ট লেনের একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

- Advertisement -
islamibank

জানা গেছে, স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তাসলিমা। এ ঘটনায় তার স্বামী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইর একটি দল উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে।

তাসলিমার পরিবার জানায়, নজরুল পেশায় ব্যবসায়ী হলেও বর্তমানে কিছু করেন না। তারা তার দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ