সাংবাদিক আবু সাফার ছেলের মৃত্যুতে সিইউজের শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য আবু সাফার ছেলে মো. তৌহিদুল ইসলাম সুমন (২৮) মারা গেছেন।

- Advertisement -

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নগরের কাজীর দেউড়িতে নিজ বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

- Advertisement -
google news follower

এদিকে সাংবাদিক আবু সাফার ছেলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এক শোক বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। সাংবাদিক সন্তানের মৃত্যুও বেদনার। সাংবাদিক আবু সাফার শোকাহত পরিবারের প্রতি সাংবাদিক নেতৃবৃন্দ সমবেদনা জানান।

- Advertisement -
islamibank

সাংবাদিক আবু সাফা জানান, তার ছেলে ক্যাটারিং সার্ভিসে চাকরি করতেন। গত তিনদিন ধরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তবে কেন তার মানসিক অবস্থা খারাপ ছিল সে তা পরিবারকে জানায়নি। শুক্রবার দুপুর ১২টায় কাজীর দেউড়ি থেকে বাসায় ফিরে দুপুরে আমার সঙ্গে ভাত খায়। এরপর বিশ্রাম করছিল। হঠাৎ করে বাথরুমের দরজা বন্ধ পাওয়া যায়। পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

প্রসঙ্গত, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ