উখিয়ায় অ’স্ত্র-গুলি’সহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক

উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

আটককৃত রোহিঙ্গা যুবক মো. তৈয়ব (২৬) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৯ ও ব্লক- সি/১০ ও এফসিএন-২১০৫০৬৯ এর বাসিন্দা। বাবার নাম মৃত ছাব্বির আহমদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানিয়েছেন- আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ