রাউজান থানার অস্ত্র মামলার আসামি অক্সিজেনে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান থানায় দায়েরকৃত অস্ত্র মামলার পলাতক আসামি মো. আল আমিনকে (২৮) নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আল আমিন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ