ফের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

অনলাইন ডেস্ক

ফের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দেন। এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

- Advertisement -

এক ফেসবুক স্ট্যাটাসে আরফিন রুমি লেখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে।

- Advertisement -
google news follower

এর আগে ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। তারও আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে ঘর বাঁধেন গায়ক। সেই সংসারে রুমির এক পুত্রসন্তান রয়েছে।

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ের ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল আরফিন রুমিকে। প্রথম স্ত্রীর মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ